চট্টগ্রামের কদমতলী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আরোফা বেগম (৫৫)। আহতরা হলেন- তাছলিমা (৩৫), মেঘলা (১৩), শ্রবণ (১২)। গুরুতর অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সিগন্যাল বার ফেলার পরেও সিএনজি অটোরিকশা চালক রেল আসার সময় রাস্তা পার হতে চাইলে রেলের ইঞ্জিনে ধাক্কা লাগে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
