প্রিয়াঙ্কা বনাম ঐশ্বরিয়া: বন্ধু নাকি শত্রু?

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০৪:২৩ পিএম

দুজনেই সাবেক বিশ্বসুন্দরী। দুজনেই বলিউড শাসন করেছেন সমানতালে। এই আলোচনার বাইরে প্রিয়াঙ্কা চোপড়া এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা হয় প্রায়ই। বলিউড পাড়ায় কান পাতলেই শোনা যায়, এই দুই নায়িকার সম্পর্ক কোনো দিন অতটা ভালো ছিল না। শুধু তাই নয়; ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চনের সঙ্গেও সম্পর্ক ভালো নয় প্রিয়াঙ্কার।

তাদের এই বিবাদের ইতিহাস বেশ পুরোনো। শুরুটা ২০০৫ সালে ‘ব্লাফমাস্টার’ ছবির শুটিং থেকে। এই ছবিতে প্রথম জুটি বাঁধেন অভিষেক ও প্রিয়াঙ্কা। তবে রোহান সিপ্পির এই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করার কথা ছিল ঐশ্বরিয়ার। তখন অভিষেক আর ঐশ্বরিয়া প্রেম করছিলেন। প্রেমিকাকে বাদ দিয়ে প্রিয়াঙ্কাকে সেই চরিত্রে নেওয়ায় অসন্তুষ্ট হন অভিষেক। তবু চুক্তি করে ফেলায় কাজটি শেষ করেন। সেই থেকে প্রিয়াঙ্কা বনাম অভিষেক-ঐশ্বরিয়া ‘শীতল যুদ্ধ’ শুরু হয়।

এর বেশ কয়েক বছর পর আবার একটি কাজ নিয়ে ঝামেলা দেখা দেয়। রাম লিলা আইটেম গানের জন্য ঐশ্বরিয়ার নাম প্রথম শোনা গেলেও পরে কাজটি পান প্রিয়াঙ্কা।

কাজের এই এদিক-সেদিক থেকে দুই নায়িকার সম্পর্কও এদিক-সেদিক হয়ে গেছে। যা আজ পর্যন্ত ঠিক হয়নি!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত