আয়ারল্যান্ডে আগামী ৫ মে থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও সিরিজের বাকি দুই দল বাংলাদেশ ও উইন্ডিজ। ত্রিদেশীয় সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন শ্যানন গ্যাবরিয়েল। প্রথম বারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন শেন ডওরিচ। স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও সিরিজের অপর দল বাংলাদেশ। বিশ্বকাপের আগে এটিই হবে আয়ারল্যান্ড, বাংলাদেশ ও উইন্ডিজের শেষ সিরিজ।
ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাফেট, শিমরন হেটমায়ারের মতো খেলোয়াড়রা ব্যস্ত আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে। তাদের পুরো আইপিএল খেলার সুযোগ করে দিতে দলে রাখা হয়নি। গ্যাবরিয়েল সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৭ সালের ডিসেম্বরে। তবে ২০১৮ সালের শুরু থেকে এখন পর্যন্ত তিনিই উইন্ডিজ টেস্ট দলের সর্বোচ্চ উইকেট শিকারি। দলে ফিরেছেন সুনিল অ্যামব্রিস। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ ইনিংসে ৪৯ গড়ে ৪৯০ রান করেন অ্যামব্রিস। পারফরমেন্সের পুরস্কার হিসেবে আবারও দলে ডাক পেলেন।
উইন্ডিজ দল
জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শেই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাবরিয়েল, কেমার রোচ, সুনিল অ্যামব্রিস, রায়মন্ড রেইফার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাসলে নার্স, রস্টন চেজ, শেন ডওরিচ, জোনাথন কার্টার।
