চলন্ত বাসে চবি ছাত্রীকে ‘হেনস্তা’ চালক গ্রেপ্তার

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০৩:০৫ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে শহরে ফেরার সময় চলন্ত বাসে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে বাসটির চালক বিপ্লব দেবনাথকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আলামত হিসেবে বাসটি জব্দ করা হয়েছে এবং চালকের সহকারীকে আটকের চেষ্টা চলছে।

নগরীর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন দেশ রূপান্তরকে বলেন, ‘ওই ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সোর্স দিয়ে ঘটনার সঙ্গে জড়িত বাসচালককে আটক করা হয়। পরে ওই ছাত্রী ও তার সহপাঠীরা বাসটি ও চালক বিপ্লব দেবনাথকে শনাক্ত করেন। এরপর শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার দেখানো হয়। অভিযুক্ত হেলপারকে আটকের চেষ্টা অব্যাহত আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত