ব্র্যাঞ্জোলিনা জুটির আসল বিচ্ছেদ কবে?

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১০:২১ পিএম

হলিউডের মি. অ্যান্ড মিসেস স্মিথ খ্যাত দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের দুই বছর পার হয়ে তিন বছরে পড়লো। তাদের এই বিচ্ছেদের মামলাটির এতদিনেও কোন সমাধান আসে নি।

সম্প্রতি এক বিচারক রায় দিয়েছেন, জোলি এবং পিটকে আইনগতভাবে সিঙ্গেল হতে হলে তাদের বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হতে হবে। শুক্রবার এই জুটি আবারো আদালতের দারস্থ হয়েছেন বিচ্ছেদের সুরাহার জন্য।

আদালত পঁয়তাল্লিশ বছর বয়সী জোলি এবং পঞ্চান্ন বছরের পিটকে তাদের ছয় সন্তানের কথা বিবেচনায় রেখে উভয়কে ভেবে সিদ্ধান্ত নিতে বলেছেন।

এর আগে জোলি তাদের বিচ্ছেদের জন্য সরাসরি ব্র্যাড পিটের বদঅভ্যাসগুলোকে দায়ী করেন। জোলি জানিয়েছেন, পিটের ঈর্ষান্বিত মনোভাব ও অতিরিক্ত অ্যালকোহল আসক্তিই তাদের বিচ্ছেদের মূল কারণ।

মি. অ্যান্ড মিসেস সিনেমা করতে গিয়ে ২০০৫ সালে প্রেমে পড়েন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ছবিটির প্রিমিয়ারের সময়ে ২০০৬ সালে তারা জানান যে, জোলি প্রেগন্যান্ট। এরপরে ২০১৪ সালে তারা বিয়ে করেন। ২০১৬ সালে এই আলোচিত জুটির বিচ্ছেদ ঘটে।

হলিউডে ব্র্যাঞ্জোলিনা খ্যাত এই দম্পতির সংসারে দত্তক নেওয়া তিন সন্তানসহ মোট ছয়জন সন্তান রয়েছে। সন্তানেরা এখন জোলির সঙ্গেই থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত