দাম্পত্য কলহের অবসান সিংহের, পুলিশি হয়রানির শিকার হতে পারে ধনু

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ০৮:৪৫ এএম

মেষ: (২১ মার্চ - ২০ এপ্রিল) পারিবারিক ক্ষেত্রে কোনো ঝামেলা দেখা দিতে পারে। আত্মীয়দের অসহযোগিতার কারণে কিছুটা হতাশ হয়ে পড়তে পারেন।

বৃষ: (২১ এপ্রিল - ২১ মে) নতুন ব্যবসায় অগ্রগতি নেই। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। বিদেশ ভ্রমণের আগ্রহ বাড়বে।

মিথুন: (২২ মে – ২১ জুন) প্রেম-রোমাঞ্চ শুভ। বিদেশে পড়াশুনার সুযোগ আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হতে পারে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) সাংসারিক দিক ভালো যাবে। সঙ্গীর সাথে পরামর্শ করে কোনো কাজ করতে পারেন। খুচরা ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। দাম্পত্য কলহের অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) পরিবারকে সময় দিন। সঙ্গীকের বোঝার চেষ্টা করুন। কোনো নতুন ব্যবসায় বন্ধুর সাহায্য আশা করতে পারেন। ভালো আয় রোজগারের যোগ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) রাজনৈতিক ও সামাজিক কাজে সফলতা আসতে পারে। প্রভাবশালী কোনো নেতার সাহায্য পেয়ে যাবেন। চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হবার যোগ প্রবল।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) আধ্যাত্মিক কাজে আনন্দ পাবেন। বিদেশ যাত্রার কথাবার্তায় অগ্রগতি হবে। প্রবাসীদের দিনটি ভালো যাবে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) কোনো আত্মীয়কে দেখতে হাসপাতালে যেতে পারেন। রাস্তাঘাটে সতর্ক থাকতে হবে। পুলিশি হয়রানির শিকার হতে পারেন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) দাম্পত্য বিষয়ে ঝামেলা দেখা দেবে। অংশিদারী বাণিজ্যে নতুন চুক্তি হতে পারে। বৈদেশিক ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) বাড়িতে কোনো বিষয়ে ঝগড়া বিবাদের আশঙ্কা প্রবল। পুরনো কোনো সমস্যার উদয় হতে পারে। স্ট্রোকের রোগীরা একটু সতর্ক থাকুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) প্রেমিক প্রেমিকাদের মধ্যে অপ্রত্যাশিত কোনো ঝামেলার উদয় হতে পারে। শৈল্পিক কাজে কারো সাহায্য পেতে পারেন। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত