সিরাজগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ০৩:৩৯ পিএম

সিরাজগঞ্জ জেলা কারাগারের হাজতি আসাদুজ্জামান শেখ (৪৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা গেছেন। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার সুলতান শেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আবু জাফর জানান, শনিবার বিকেলে হার্টের সমস্যার কারণে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

সিরাজগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আল মামুন জানান, বিস্ফোরক দ্রব্য আইনের ধারার একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি গত ২ ফেব্রুয়ারি হাজতে আসেন। তিনি আগে থেকেই মাদকাসক্ত ও হার্টের রোগী ছিলেন বলে এ কর্মকর্তা দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত