বিজিএমইএকে সময় আবেদন প্রত্যাহারে আইনি নোটিস

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৩:০২ এএম

রাজধানীর হাতিরঝিলের ভবনটি ভাঙতে এক বছর সময় চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা আবেদনটি প্রত্যাহারে বিজিএমইএকে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল বুধবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ বিজিএমইএ কর্র্তৃপক্ষকে নোটিসটি পাঠান।

ওই নোটিসে ৭২ ঘণ্টার মধ্যে সময় চেয়ে করা আবেদনটি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আদালত অবমাননার অভিযোগে মামলা করার কথা বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত