তেঁতুলিয়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১১:২১ পিএম

ছাত্রকে বলাৎকারের অভিযোগে নুরুজ্জামান (২১) নামে এক হাফেজিয়া মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে তাকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের শিতলীহাসনা গ্রামে। সে ওই গ্রামের রহিমুন্নেসা হাফেজিয়া নুরানি মাদ্রাসার শিক্ষক।

পুলিশ জানায়, গত বুধবার সকালে ওই হাফেজিয়া মাদ্রাসা শিক্ষক নুরুজ্জামান মাদ্রাসার এক ছাত্রকে (১২) নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে। পরে ওই ছাত্র অন্য ছাত্রদের বিষয়টি জানালে তারা শিক্ষার্থীর বাবাকে খবর দেয়। খবর পেয়ে ওই ছাত্রের পরিবারের লোকজন মাদ্রাসায় এসে পুলিশকে খবর দেন। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক নুরুজ্জামানকে আসামি করে তেঁতুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক জানান, ছাত্রকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত