তাদের হাসির পেছনে যে কষ্ট লুকিয়ে আছে

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০৮:১১ পিএম

মানুষের হাসির পেছনে লুকিয়ে থাকে কষ্ট। সেই কষ্ট নানা রকমের। তারকাদের হাসির পেছনেও লুকিয়ে থাকে নানা কষ্ট। অথচ ভক্তরা কেবল তার আলো ঝলমলে রূপটাই দেখে থাকেন। ক্যাটরিনা কাইফের সঙ্গে একটি ছবি শেয়ার করে সালমান খান লিখেছেন সেই হাসির পেছনেও লুকিয়ে রয়েছে কষ্ট।

এদিকে  ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শেষ কয়েকটি ছবি বক্স অফিসে খুব একটা প্রভাব ফেলতে পারেনি সালমান খানের। কিন্তু তাতে দমে যাননি তিনি। এবার নিজের কাছেই কমিটমেন্ট করে ফেলেছেন যেভাবেই হোক বক্স অফিসে তার নতুন ছবি ‘ভারত’কে জিতিয়ে তবেই দম ফেলবেন। ফলে কথা মতো বেশ জোরেশোরেই চালাচ্ছেন প্রচারণা। একদিন অন্তর অন্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন ভারত ছবিতে তার এবং ক্যাটরিনার নিত্য নতুন লুক।

এদিকে শুক্রবার দু’জনের এমন একটি ছবি প্রকাশ করেছেন, যাতে তাদের চোখে মুখে স্পষ্ট যন্ত্রণা ছিল। আর পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন ‘মুখের হাসির পেছনে লুকিয়ে থাকে অনেক কষ্ট’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত