চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৪:২৩ এএম

নগরীর হিলভিউ আবাসিক এলাকার ব্যাংক কলোনির সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গত বৃহস্পতিবার দুপুরে নিহত হয়েছেন শাহাদাত হোসেন মৃধা (২২)। এ ঘটনায় জড়িত সন্দেহে ওইদিন রাতেই কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা থেকে ফরহাদুর রহমান আগুনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শাহাদাত ও আগুন হিলভিউ এলাকার বাসিন্দা। এদিকে শাহাদাতের খুনিদের শাস্তির দাবিতে গতকাল শুক্রবার বায়েজিদ থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বায়েজিদ থানার ওসি আতাউর রহমান খন্দকার জানান, আগুনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুজনকে আসামি করে বৃহস্পতিবার রাতে নিহতের বাবা আবদুল হালিম মৃধা মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত