দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেন্টেরহাট বাজারে সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে চিরিরবন্দর পেট্রোল পাম্প এর সামনে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সলিমুদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সলিমুদ্দিন উপজেলার নান্দেনাইল গ্রামের তেলিপাড়ার বাসিন্দা।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারেসুল ইসলাম জানান, সকালে সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে ঘুঘুরাতলীতে একটি গামী ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে সেই ট্রাক্টরটি আবার তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
