জেইউমুনার নতুন সভাপতি আশিক সম্পাদক তাসনুভা

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১১:১৩ পিএম

ভূগোল ও পরিবেশ বিভাগের (৪৫তম ব্যাচ) শিক্ষার্থী কাজী আশিকুর রহমান আরাফকে সভাপতি এবং আইন ও বিচার বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী তাসনুভা তাবাসসুম মৌমিতাকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (জেইউমুনা) ২০১৯-২০ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি তাসনিম ইসলাম পৃথু এবং চঞ্চল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসাইন, সাংগঠনিক সম্পাদক তাসনীম দিশি, কোষাধ্যক্ষ আনিকা তাহসিন মানিশা, প্রশাসনবিষয়ক সম্পাদক আসিফুল হক রাফি, যোগাযোগবিষয়ক সম্পাদক মুশফিকা সুলতানা, করপোরেট, মার্কেটিং ও প্রমোশনবিষয়ক সম্পাদক রবি শংকর রথি, দক্ষতা উন্নয়নবিষয়ক সম্পাদক চৈতি শাহরীন, মানবসম্পদবিষয়ক সম্পাদক কামরান হোসাইন, গবেষণা ও উন্নয়নবিষয়ক সম্পাদক সুমাইয়া রোকনী, ডকুমেন্টশনবিষয়ক সম্পাদক নুসরাত জাহান মিম এবং লজিস্টিকসবিষয়ক সম্পাদক সাব্বির হোসাইন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী। ২০১৫ সালের ২০ এপ্রিল জেইউমুনার যাত্রা শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত