বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রে সরকারি অনুদানের দাবি জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এক বৈঠকে সংগঠনটির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এ দাবি জানান। তিনি বলেন, ‘সরকারি অনুদান পাওয়া ছবিগুলো কেউ দেখে না। ছবিগুলো কবে নির্মিত হয়, কোথায় দেখানো হয়, কেউ জানে না। যেসব ছবি মানুষ দেখে সেগুলোকে অনুদান দেওয়া জরুরি।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, নির্মাতা সোহানুর রহমান সোহান, অপূর্ব রানা, শাহিন সুমন, মোস্তাফিজুর রহমান মানিক প্রমুখ।
