বিশ্বকাপের আগে ধর্মীয় পণ্ডিতের সঙ্গে হাফিজের সাক্ষাৎ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১২:০০ পিএম

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে পাকিস্তানের বিখ্যাত ধর্মীয় পণ্ডিত মাওলানা তারিক জামিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির ক্রিকেট দলের অন্যতম সদস্য মোহাম্মদ হাফিজ।

সাক্ষতের সময় তারিক জামিলের কাছে ধর্মীয় বয়ান শোনেন হাফিজ। সাক্ষাতের মুহূর্তের কিছু ছবি হাফিজ তার টুইটারে পোস্ট করেছেন। তারিক জামিলের উদ্দেশে লিখেছেন, “মাওলানা তারিক জামিল দয়াবান ও উপকারী একটি মানুষ।”

এ উপলক্ষে পাকিস্তান ডিনারের আয়োজন করেছিলেন পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। সন্দুর এ আয়োজনের জন্য ইনজামামকেও ধন্যবাদ জানিয়েছেন হাফিজ।

ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগের ম্যাচ খেলার সময় হাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়েছিলেন হাফিজ। এতে তার বিশ্বকাপ দলে ডাক পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সময়মতো চোট কাটিয়ে উঠেছেন তিনি। ডাক পেয়েছেন ১৫ সদস্যের বিশ্বকাপ দলে।

৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর। পরের দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত