নারায়ণগঞ্জে চাঁদাবাজির মামলায় আল জয়নাল গ্রেপ্তার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১২:০২ পিএম

নারায়ণগঞ্জের বিতর্কিত ব্যবাসায়ী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন ওরফে আল জয়নালকে (৫৫) একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিনগত রাত ১২টায় শহরের এস এম মালেহ রোডস্থ নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফারুক বাদী হয়ে বুধবার সন্ধ্যায় সদর মডেল থানায় জমি সংক্রান্ত ঘটনায় ২২ লাখ টাকা চাঁদা দাবির মামলা করেন জয়নালের বিরুদ্ধে। রাতে ওই মামলায় জয়নালকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত