বদলি চাকরি জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বদলি হলে নতুন পরিবেশে খাপ খাওয়াতে আপনার জন্য রইল ১০ পরামর্শ।
n নতুন পরিবেশ। সুতরাং তাপমাত্রা থেকে শুরু করে আপনার চেয়ার-টেবিল পর্যন্ত সবই নতুন। বাহ্যিক এই পরিবর্তন যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানসিক পরিবর্তন।
n বদলি হলে বসও পাল্টে গিয়ে নতুন বস আসতে পারে। সে ক্ষেত্রে প্রথম দিনেই বসকে বোঝার চেষ্টা করুন। তার নির্দেশনা বোঝার চেষ্টা করুন। নতুন জায়গাটার হালচাল বুঝে নিন।
n নতুন স্থানে পাবেন নতুন সহকর্মীদের। তাদের মধ্যেই কেউ আগামীদিনের শুভাকাক্সক্ষীকে আবার শত্রু। তাই প্রথম দিনেই সবাইকে আপন ভেবে সব দূরত্ব ঘুচিয়ে ফেলার দরকার নেই।
n নতুন অফিসে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক, আচরণ, পোশাক-আশাক, বিরতি, অফিস সময়, নিয়ম-কানুন, ছুটি, সবই নতুন। আপনার দায়িত্ব হবে এসব উপাদানের দিকে তীক্ষ্ম নজর রাখা এবং নতুন অফিস সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া।
n নতুন যে দায়িত্ব পেয়েছেন, এবার সেদিকে মনোযোগ দিন। কাজ শুরু করুন। বদলি হয়ে যোগ দেওয়ার পরপরই সব কাজে বাড়তি সতর্কতা, বাড়তি নজরদারি এবং দ্রুত শিখে নেওয়ার প্রতি জোর দেবেন।
n কোথাও দেখবেন আগের চেয়ে নতুনটা ভালো, কোথাও পাবেন খারাপ। ভালোগুলোতে আনন্দিত হন, কিন্তু খারাপগুলোতে একদম ভেঙে পড়বেন না। মানসিকভাবে এই অস্বস্তির জায়গাগুলোই সামলে নিতে হয়।
n শুরুর দিকে নিজের কাজের পাশাপাশি অন্যদের কাজও মনোযোগ দিয়ে দেখুন। কাজের ফাঁকে ফাঁকে যে গল্পগুলো হয় সেগুলো মনোযোগ দিয়ে শুনুন। অফিসের সহকর্মীদের, বসদের, কার্যক্রমের, অনিয়ম-দুর্নীতির, ঝুঁকি আর সমস্যা নিয়ে নানা কথা হয়। খেয়াল করুন। এখানে আপনার চলার পথ নির্ধারণের অনেক রসদ থাকবে।
×
