কুবিতে চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১১:২১ পিএম

‘বুক ভরা স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। এরপর ক্লাস-পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, থিসিস এভাবেই শেষ হয়ে যায় বিশ্ববিদ্যালয় জীবন। জীবনের প্রতিটি ক্ষণেই বিদায় হয়। জীবনের যেকোনো ধাপে বিদায় মানেই নতুন স্তরে প্রবেশ করা।’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চট্টগ্রাম জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ এবং প্রবীণদের বিদায় অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

গতকাল শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ এবং ৬ষ্ঠ ও ৭ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম ও প্রভাষক এন এম ইসতিয়াক চৌধুরী, প্রভাষক কাজী এম আনিসুল ইসলাম, কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি কমল কৃষ্ণ ধর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত