কসবায় আইনমন্ত্রী

বাংলাদেশ থেকে মাদক জঙ্গিবাদ নির্মূল করা হবে

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১১:২৩ পিএম

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ থেকে মাদক ও জঙ্গিবাদ চিরতরে নির্মূল করা হবে। গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ এন আই ভূঁইয়া ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

চারগাছ এন আই ভূঁইয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী ও কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবার উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন।

বক্তৃতায় আইনমন্ত্রী আরও বলেন, ‘মাদক ও জঙ্গিবাদ থাকলে আমাদের সমাজ নিজের পায়ে দাঁড়াতে পারবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত