দিনাজপুরের বিরল উপজেলার মহেশিবপুর গ্রামে ভুট্টাক্ষেত থেকে সুমিত্রা মাড্ডি (২৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কালিয়াগঞ্জ গ্রামের বিসতা মাড্ডির স্ত্রী।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বিকেলে সুমিত্রা মাড্ডি চার বছরের শিশুকে নিয়ে বাড়ির পাশে শাক তুলতে যায়। সন্ধ্যায় শিশুটি বাড়িতে ফিরে এলেও তার মা আর ফেরেনি। পরে অনেক রাত পর্যন্ত পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। গতকাল শুক্রবার সকালে পাশর্^বর্তী গ্রাম মহেশিবপুরের একটি ভুট্টাক্ষেতে ওই নারীর মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বিরল থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিরল থানার ওসি গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ^াসরোধে হত্যা করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
