রাজধানীর খিলগাঁও সিপাহিবাগ বিষ পানে রবিউল শেখ (১৭) ও ডেমরায় গলায় ফাঁস দিয়ে লিপি আক্তার (৩০) নামের গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৬এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডেমরা ও ৭ টার দিকে খিলগাঁওয়ে ঘটনাটি ঘটে।
রবিউলের দুলাভাই আনোয়ার হোসেন জানায়, রবিউল বাংলাদেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে পড়ত। খিলগাঁও সিপাহিবাগ টেম্পো স্ট্যান্ডের একটি বাসায় ভাড়া থাকে। পাশের কক্ষে একটি পরিবার ভাড়া থাকে। এক ভাই এক বোনের মধ্যে রবিউল ছিল ছোট।
উক্ত বাসার স্কুলছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি টের পেয়ে মা নিপা বেগম রবিউলকে বকাঝকা করে।
অভিমান করে রবিউল সন্ধ্যার দিকে বাসায় বিষ পান করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৯টার দিকে রবিউল কে মৃত ঘোষণা করে।
ডেমরার ঘটনায় লিপির স্বামী জাকির হোসেন জানায়, তারা ডেমরা কেল্লাবামন পাড়া এলাকার একটি বাসার ৬ তলায় ভাড়া থাকে। সে নিজে জমির দালালি করে। নয় বছরের সংসার তাদের। কোন ছেলে মেয়ে নেই।
জাকির জানায়, লিপি মোবাইলে অশ্লীল ভিডিও লাইভ করত। এ বিষয় নিয়ে দুপুরে লিপির সাথে ঝগড়া হয়। বিকেলে জাকির বাসা থেকে কাজে চলে যায়।
জাকির জানায়, সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে লিপি মোবাইলে লাইভ ভিডিও করে ফাঁসির এ্যাটেম নিচ্ছে। এটা দেখে জাকির ডেমরা কোনাপাড়া থেকে দ্রুত বাসায় আসে। এবং বাড়িওয়ালার সহায়তায় দরজা ভেঙে দেখে লিপি ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলে আছে।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করে। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার চন্দনপুর গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ এএসআই আব্দ্ল্লাহ খান মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানায়, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
