শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১২:৩৭ এএম

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬২ সালের এই দিন তিনি ঢাকায় ইন্তেকাল করেন। একজন বাঙালি রাজনীতিবিদ হিসেবে বিংশ শতাব্দীর প্রথমার্ধে কূটনীতিক ও রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে তিনি বাংলার বাঘ এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন।

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও এ কে ফজলুল হক কলকাতার মেয়র, সাবেক পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, গভর্নর এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নেয়। আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল সাড়ে ৭টায় মরহুমের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও তার আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) এদিন সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবে। এ ছাড়াও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত