মে মাসের মাঝামাঝিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের নানা দেশে লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাসের পরবর্তী স্মার্টফোন। সম্প্রতি ওয়ানপ্লাস সেভেন এবং ওয়ানপ্লাস সেভেন প্রো ফোনের টিজার প্রকাশ করেছে চীনা কোম্পানিটি।
এনডিটিভি জানায়, টিজারে ফোনের পেছনে দেখা গেছে তিনটি ক্যামেরা। তবে ধারণা করা হচ্ছে, ওয়ানপ্লাস সেভেন প্রোতেই থাকবেই থ্রিপল ক্যামেরা। আর ওয়ানপ্লাস সেভেনের পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা।
আসুন দেখে নিই ওয়ানপ্লাস সেভেন প্রো'র সম্ভাব্য স্পেসিফিকেশন
স্মার্টফোনটিতে থাকবে ফাইভ জি সাপোর্ট। এই ফোনের ডিসপ্লে হবে ৬.৭ ইঞ্চি কিউএইচডি+। এই ডিসপ্লেতে থাকবে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ওয়ানপ্লাস প্রোর ভিতরে থাকবে একটি স্নাপড্রাগন ৮৫৫ চিপসেট। সঙ্গে থাকবে ১২ জিবি পর্যন্ত র্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
এই ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে থাকবে ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর ১৬ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
এতে থাকছে ৪০০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে থাকছে ৩০ ডব্লিউ ফাস্ট চার্জ সাপোর্ট। নীল, ধূসর ও বাদামি- তিন রঙে পাওয়া যাবে ওয়ানপ্লাস সেভেন প্রো।
