পাকিস্তানের ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১১:৩৫ পিএম

যুক্তরাষ্ট্র সরকার অবশেষে পাকিস্তানের ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস। এই নিষেধাজ্ঞার আওতায় পাকিস্তানের সাধারণ জনগণ ছাড়াও কূটনীতিক ও শীর্ষ কর্মকর্তারাও পড়বেন।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে নির্বাসিত এবং ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া পাকিস্তানিদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে গত ২২ এপ্রিলে ফেডারেল রেজিস্ট্রেশন নোটিফিকেশন পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলের বিষয়টি অনুমোদন করে বলে জানানো হয়।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার তালিকার দশম দেশ হবে পাকিস্তান। যেসব দেশ তাদের দেশের নির্বাসিত নাগরিককে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানাবে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করবে তাদের ভিসা প্রদানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত