ধর্ম নিয়ে কটাক্ষে নিষেধাজ্ঞা জগন্নাথ প্রশাসনের

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ০৬:০৩ পিএম

কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। 

কয়েক দিন আগে ফেসবুক মন্তব্যে ধর্মকে কটাক্ষের অভিযোগে এক ছাত্রকে পুলিশে দেওয়ার পর এ সিদ্ধান্ত নিল প্রশাসন। 

ধর্মকে হেয় কোনো বক্তব্য-মন্তব্য করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জগন্নাথের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামানের স্বাক্ষরে একটি বিজ্ঞপ্তি রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কোনো ধর্মকে হেয় প্রতিপন্ন বা আঘাত করে কোনো প্রকার বক্তব্য, লেখা, লিফলেট, পোস্টার, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাপানো-স্ট্যাটাস প্রদান থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।

এতে আরো বলা হয়, কারও বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত