সোহাগ পরিবহনের বাস থেকে ইয়াবা উদ্ধার হেলপার আটক

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১১:০৮ পিএম

সোহাগ পরিবহনের একটি বাস থেকে ১১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ হেলপার জসিম উদ্দিনকে (২২) আটক করেছে র‌্যাব। গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুরে বিশেষ চেকপোস্ট বসায় র‌্যাব। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি এসি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় হেলপার জসিম পালাতে চাইলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার ৪০০ পিস ও বাসের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা আরও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা জুনায়েদ আরও জানান, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁও এলাকার হাজী শহিদুর রহমানের ছেলে জসিম চাকরির আড়ালে মাদক কারবারিদের থেকে মাদকদ্রব্য কিনে ঢাকাসহ আশপাশের এলাকায় পাচার করত। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত