সম্পর্ক ঝালাই করে নিন সিংহ, মানসিক সমস্যায়ও পড়তে পারেন মকর

আপডেট : ০২ মে ২০১৯, ০৮:৫৫ এএম

মেষ: যে কোনো পরিস্থিতিতে চাপমুক্ত থাকুন। অনেকেই নানাদিকে আপনাকে আকৃষ্ট করতে পারে। সাবধানে থাকুন।

বৃষ: অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনুন। সমৃদ্ধ অভিজ্ঞতাই আপনাকে পথ দেখাবে। তবে সাফল্য অতটা মসৃণ নয়।

মিথুন: চিন্তা করার চেয়ে অনুভূতি দিয়ে বুঝার চেষ্টা করুন। ফুরফুরে থাকুন। নিজেকে সময় দিন।

কর্কট: বেফাঁস কিছু বলে অন্যকে কষ্ট দিয়ে ফেলতে পারেন। নিজেকে সময় দিন। শুধরে নেয়ার চেষ্টা করলে দ্রুত এ সমস্যা কাটিয়ে উঠবেন।

সিংহ: সম্পর্কগুলো ঝালাই করে নিন। অন্যদের দৃষ্টিতেও পরিস্থিতি যাচাই করুন। সহকর্মীদের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রাখুন।

কন্যা: ইতিবাচক হবার চেষ্টা করুন। সাফল্য পেতে প্রতিযোগিতায় লিপ্ত হবার দরকার নেই। নিজের সামর্থ নিয়ে সন্তুষ্ট থাকুন।

তুলা: হতাশ হবার কারণ নেই। ভেতরের অনুভূতিকে গুরুত্ব দিন, হয়তো গুরুত্বপূর্ণ কিছুর ইঙ্গিত পাবেন এতে।

বৃশ্চিক: প্রয়োজন অনুসারেই যে কোনো কিছুতে সিদ্ধান্ত নিতে পারেন আপনি। সবকিছুই ঠিকঠাক মতো চলবে। তবে সত্যকে গোপন করার কিছু নেই।

ধনু: যদিও অনেকেই আপনার কাজ নিয়ে বিরক্ত থাকতে পারে। কিন্তু নিজের কাজটাই করে যান। আত্মবিশ্বাসী থাকুন।

মকর: কিছুটা মানসিক সমস্যায়ও পড়তে পারেন। ভেতরের তাগাদা অনুসারেই এগিয়ে যান। তবে অন্যদের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন।

কুম্ভ: ভেবে সময় নষ্ট না করে কাজে নেমে পড়ুন মিথুন। সিদ্ধান্তহীনতার কারণে আবেগী পদক্ষেপ নিয়ে ফেলতে পারেন। কী করতে হবে সেটি ভেতর থেকে অনুভব করতে হবে।

মীন: আজকের দিনের জন্যই অপেক্ষা করছিলেন আপনি। অন্যদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। আপনার গুণাবলি দিয়ে প্রশংসিত হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত