সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মেয়ে আরাধ্যকে সব সময় চোখে চোখে রাখার কারণে বিদ্রূপের কবলে পড়লেন সম্প্রতি।
সোমবার সন্ধ্যায় ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন ডিনারের জন্য গিয়েছিলেন মুম্বাইয়ের এক রেস্টুরেন্টে। সঙ্গে ছিলেন জয়া বচ্চন ও আরাধ্য। তাদের খেতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ওই ছবি নিয়ে একজন মন্তব্য করেন, ‘‘আপনি কিছুক্ষণের জন্য আরাধ্যার হাতটা একটু ছাড়তে পারেন।”
আরেকজন মন্তব্য করেন ‘‘সব সময় এই একভাবেই মেয়ের হাতটা ধরে থাকেন, আশা করি আপনার বাচ্চার ঘাড়ে ব্যথা হবে না।”
সাত বছরের মেয়ের হাত কেন মা সব সময় এভাবে ধরে থাকে সেই নিয়ে কটাক্ষ করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
ছবিতে দেখা যাচ্ছে, আরাধ্যাকে হাত ধরে এসকর্ট করে গাড়ি অবধি নিয়ে যাচ্ছেন ঐশ্বরিয়া। সেখানে একজন লিখেছেন, ‘‘ওর বয়স তিন নয়, ঐশ্বরিয়া রাই এবার অন্তত ওকে একা চলাফেরা করতে দিন।”
ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের বিয়ে হয় ২০০৭ সালে। ২০১১ সালে আরাধ্যের জন্ম। তাদের দীর্ঘ দিন বাদে অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন' সিনেমায় একসঙ্গে দেখা যাবে।
