বাংলাদেশ-লাওস যৌথ চ্যাম্পিয়ন

আপডেট : ০৩ মে ২০১৯, ০৬:৫৭ পিএম

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে বাতিল করা হয়েছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল। একই সঙ্গে দুই দলকে ঘোষণা করা হয়েছে যৌথ চ্যাম্পিয়ন।

শুক্রবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ ও লাওস শিরোপা নির্ধারণী ম্যাচ। কিন্তু ভারি মাঠের কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ফাইনাল বাতিল করার ঘোষণা দেওয়া হয়।

যদিও আয়োজকদের সিদ্ধান্ত নিয়ে থাকছে প্রশ্ন। কেননা ফণীরর প্রভাবে ঢাকায় বিকেলে বৃষ্টি হলেও খেলা শুরুর জন্য উপযুক্ত পরিবেশই ছিল। এমন আবহাওয়ায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও হয়েছে অনেক ফুটবল ম্যাচ।

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের ওডিশার পুরীর নিকট দিয়ে উপকূল অতিক্রম করেছে। এটি শুক্রবার মধ্যরাত নাগাদ বাংলাদেশে উপকূলে পৌঁছাতে পারে। ইতিমধ্যে বাংলাদেশের অনেক জেলায় এর প্রভাব পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত