ঘূর্ণিঝড় চলাকালে যে কোন সহায়তার জন্য জরুরি ফোন নম্বর

আপডেট : ০৩ মে ২০১৯, ০৭:৪৫ পিএম

ঘূর্ণিঝড় ‘ফণী’ চলাকালীন ও ঘূর্ণিঝড় শেষে উদ্ধার কার্যক্রমসহ যে কোনো সহায়তার জন্য প্রস্তুত কোস্ট গার্ড ও নৌ পুলিশ। এ ছাড়া ঘূর্ণিঝড় মোকাবিলা, ক্ষয়ক্ষতি রোধ ও জনগণের নিরাপত্তা প্রদানকল্পে নৌ পুলিশের সব কর্মকর্তা ও সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।

কোস্ট গার্ডের সহায়তার জন্য যোগাযোগ করতে হবে- ঢাকা: ০১৭৬৬৬৯০০৪৯, চট্টগ্রাম: ০১৭৬৬৬৯০১৭১, খুলনা: ০১৭৬৬৬৯০৪০০, বরিশাল: ০১৭৬৬৬৯০৬২১ এই নম্বরে।

এছাড়া যেকোনো সহায়তার জন্য নৌ পুলিশ ৮টি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। সারা বাংলাদেশে সার্বিক সহায়তায় ০১৭৬৯৬৯০৮০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা: ০১৭৬৯৬৯২৫১৭, কিশোরগঞ্জ: ০১৭০৮৬৫০২০৭, ফরিদপুর: ০১৭৬৯৬৯২৬৬২, টাঙ্গাইল: ০১৭১৫১৯০৬৭৬, বরিশাল: ০১৭৬৯৬৯২৬৭১, খুলনা- ০৪১৭২৩৮২৩, চাঁদপুর: ০১৭৬৯৬৯০৮২১, চট্টগ্রাম: ০২৪১৩৬০১৪৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত