বিপদের আশঙ্কায় আত্মহত্যা করলেন মিস ইউনিভার্স

আপডেট : ০৫ মে ২০১৯, ০৮:১৬ পিএম

২০০৬ তে মিস ইউনিভার্স উরুগুয়ে হয়েছিলেন ফতিমি দাভিলা। এরপরেও তিনি জিতেছিলেন বেশ কয়েকটি খেতাব।

বৃহস্পতিবার মেক্সিকোর একটি হোটেল থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। ওদিন সকালেই হোটেল কর্তৃপক্ষ ফোন করে পুলিশে। পরে পুলিশ এসে বাথরুম থেকে তাকে অজ্ঞান অবস্থায় বের করে নিয়ে আসে।

তবে ৩১ বছর বয়সী এই মডেল কেন মারা গেলেন সেই নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। ফতিমি ২৩ এপ্রিল মেক্সিকোতে আসেন কাজের খোঁজে। তখন থেকে ওই হোটেলেই ছিলেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এইট আত্মহত্যা হতে পারে। আর সম্ভবত কোনো বিপদের আঁচ পেয়েই আত্মহত্যা করেছেন এই মিস ইউনিভার্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত