অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানকে বিদায়ী শুভেচ্ছা

আপডেট : ০৬ মে ২০১৯, ১২:৫৩ এএম

৩১ বছরের বর্ণাঢ্য চাকরি জীবনের ইতি টানলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমান। গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিদায়ী এই কর্মকর্তাকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান এবং তার হাতে স্মৃতিস্মারক তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি (এফঅ্যান্ডডি) মইনুর রহমান চৌধুরী, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি আবদুস সালাম, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. মহসিন হোসেন, এসবির অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত