রাশিয়ায় যাত্রীবাহী উড়োজাহাজে আগুন, নিহত ১৩

আপডেট : ০৬ মে ২০১৯, ০৩:০২ এএম

রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজে গতকাল রবিবার আগুন লাগার পর সেটি মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিবিসি জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১৩ জন মারা গেছে। স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অ্যারোফ্লটের জ¦লন্ত উড়োজাহাজটি থেকে জরুরি নির্গমন সøাইড দিয়ে নেমে দৌড়াচ্ছে যাত্রীরা। রাশিয়ার  বার্তাসংস্থা তাস জানিয়েছে, নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে।

বলা হচ্ছে, উড়োজাহাজটিতে মোট ৭৮ জন আরোহী ছিলেন এবং তাদের মধ্যে পাঁচজন আহত হয়েছে। শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে উড্ডয়নের ৩০ মিনিট পর জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। তবে আগুন লাগার ও জরুরি অবতরণের কারণ জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত