সংসারে দ্বন্দ্ব বাঁধতে পারে বৃষের, সতর্ক হয়ে চলুন মিথুন

আপডেট : ০৮ মে ২০১৯, ০৮:১৭ এএম

মেষ : ব্যবসায় নতুন চুক্তি হতে পারে। আত্মীয়ের নানা বিপদ যোগ আছে। অলসতা দেখা দিতে পারে।

বৃষ : সংসারে দ্বন্দ্ব ও ঝগড়া বাধতে পারে, সংযত ব্যবহার করুন। সন্তানের দুর্ঘটনা যোগ আছে।

মিথুন : বিলাস ও বস্ত্র ব্যবসা লাভজনক হবে। সতর্ক হয়ে চলুন। আঘাতপ্রাপ্ত হতে পারেন। সংসারের চাপ নিজের ওপর নেওয়া ঠিক হবে না।

কর্কট : কর্মক্ষেত্রে আত্মীয়ের বিরোধী তৎপরতা নিজের কাজে ব্যাঘাত ঘটবে। ঠিকাদারি ব্যবসায় পুঁজি লগ্নি করলে লাভ হবে।

সিংহ : রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বাড়বে। কাজের জন্য নতুন চুক্তিপত্র লাভজনক হবে। পুরনো আশা পূরণ হতে পারে।

কন্যা : কাজগুলো দ্রুত শেষ হবে। চাকরিক্ষেত্রে কাজে চাপ বাড়বে। দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

তুলা : নির্মাণ সামগ্রীর ব্যবসা লাভজনক হবে। শত্রুরা তৎপর থাকতে পারে। আয় বাড়বে।

বৃশ্চিক : কর্মক্ষেত্রে শত্রুরা পিছু টানতে চেষ্টা করবে। ঋণ পাওয়া সহজ হবে। হঠাৎ হৃদরোগে জীবন সংশয় হতে পারে।

ধনু : সব কাজে প্রতিপক্ষ দাঁড়িয়ে যাবে। নিজের সন্তান বিপদে, রক্ষার উপায় নিয়ে আসবে। স্বাস্থ্য ভালো যাবে না।

মকর : কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভে কোনো আত্মীয় এবং বন্ধুর সহযোগিতা পাবে। রোগ ও ঋণের ভয় থাকবে। জমিতে অর্থ ব্যয়ে মায়ের সাহায্য পাওয়া যাবে।

কুম্ভ : কাজে উন্নতি হবে এবং উপার্জন বাড়বে। সন্তানের দুর্ঘটনা যোগ আছে। পরিবারে শান্তি বজায় থাকবে।

মীন : শত্রুর অপপ্রচার কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিলেও তা হবে অল্প সময়ের জন্য। আয় বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত