বরফঠান্ডা পানি পান করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পেরুর এক ফুটবলার। তার নাম লুদউইন ফ্লোরেস নোলে। ২৭ বছর বয়সী এই ফুটবলার পশ্চিম পেরুর স্থানীয় ক্লাব লস র্যাঞ্জার্স ক্লাবের হয়ে খেলতেন।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, ক্লাবের হয়ে খেলার ঠিক পর পরই অস্বস্তি বোধ করেছিলেন লুদউইন। চলে যান বাড়িতে। বাসায় ফিরে লুদউইন এক গ্লাস ঠান্ডা পানি পান করেছিলেন বলে জানান তার স্ত্রী।
“এর পরপরই তিনি বুকে ব্যাথা অনুভব করতে শুরু করে। আমি স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। কিন্তু পথিমধ্যে মারা যান তিনি।”
ডাক্তারের বরাদ দিয়ে লুদউইনের স্ত্রী জানান, গরম শরীরে অত্যধিক ঠাণ্ডা পানি পান করায় এই ফুটবলারের হার্ট অ্যাটাক হয়।
