বলিউডে ‘উরি’ সিনেমা করে বেশ ভালোই পরিচিতি পেয়েছেন ভিকি কৌশল।
বেশ কিছুদিন হল প্রেমিকা হরলিন শেঠির সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে ভিকির। ‘উরি’র নায়ক এখন অফিশিয়ালি সিঙ্গল।
প্রকাশ্যে সে কথা স্বীকারও করে নিয়েছেন ভিকি। কিন্তু আনঅফিশিয়ালি শোনা যাচ্ছে, নতুন করে প্রেমে পড়েছেন ভিকি। আর সেই প্রেমিকার নাকি ক্যাটরিনা কাইফ!
ক্যাটরিনা-ভিকির সম্পর্কের নতুন সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে সিনে মহলে। আর তাকে উস্কে দিয়েই সরাসরি এ প্রশ্ন ভিকিকে করেছিলেন নেহা ধুপিয়া।
ভিকি শেয়ার করেছেন ২০০৯-এর একটি ঘটনা। সে সময় তিনি অভিনয় শিখছেন। যে প্রতিষ্ঠানে অভিনয় শিখতেন, তার সঙ্গে ক্যাটরিনার যোগাযোগ ছিল। সে সময়ই একবার ক্যাটরিনার ছবি ‘সিং ইজ কিং’-এর গান ‘তেরি ওর’-এর সঙ্গে নেচেছিলেন তারা। কিন্তু তার পরে আর যোগাযোগ ছিল না। তবে নতুন প্রেম বিষয়ে মুখ খোলেননি ভিকি।
বলিউড সূত্রের খবর, একটি রোম্যান্টিক ছবিতে একসঙ্গে অভিনয় করবেন ভিকি-ক্যাটরিনা। সত্যি ঘটনার অবলম্বনে নাকি লেখা হয়েছে সেই প্রেমের ছবির চিত্রনাট্য।
আর এই ছবির মাধ্যমেই নতুন অনস্ক্রিন জুটি আসবে বলিউডে। সে কারণেই কি অফস্ক্রিন প্রেমের জল্পনা শুরু হয়েছে? নাকি ছবির প্রচারের স্বার্থেই? এখন সেই প্রশ্ন উঠছে নানা মহলে।
