মেয়েদের আইপিএলে জাহানারার অভিষেক

আপডেট : ১০ মে ২০১৯, ১২:২৯ এএম

মেয়েদের আইপিএল বলে খ্যাত ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে গতকাল ভেলোসিটির হয়ে প্রথম ম্যাচ খেলেন বাংলাদেশের পেস বোলার জাহানারা আলম। ম্যাচে ভেলোসিটি খেলতে নামে সুপার নোভার বিপক্ষে। ২৬ বছর বয়সী জাহানারা তার দলের হয়ে প্রথম ম্যাচে খেলেননি, তাই গতকালই অভিষেক হলো মেয়েদের আইপিএলে। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে দেশের বাইরে কোনো লিগে খেলার সুযোগ পেয়েছেন জাহানারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে প্রথম ৫ উইকেট নেওয়ার কৃতিত্বও জাহানারার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত