নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ রিয়াজউদ্দিন সিপাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে অ্যান্টি-টেররিজম ইউনিটের একটি বিশেষ দল। দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পুলিশ সুপার (এসপি) মো. মহিদুজ্জামান।
তিনি জানান, রিয়াজউদ্দিন ৩ বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর, দনিয়া, গেণ্ডারিয়া এলাকায় হিযবুত তাহরীরের সমন্বয়ক হিসেবে কাজ করে আসছিলেন। বর্তমান সরকারকে অপসারণ, খোলাফায়ে রাশেদীন প্রতিষ্ঠায় মাঠ পর্যায়ের সংগঠকের পাশাপাশি অনলাইনভিত্তিক হিযবুত তাহরীরের প্রচার, কর্মী সংগ্রহসহ নানাবিধ কার্যক্রম করে আসছেন।
