কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

আপডেট : ১০ মে ২০১৯, ০৩:০৭ এএম

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। র‌্যাবের ভাষ্য, গতকাল বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে শহরের সমুদ্রসৈকতের ডায়াবেটিক পয়েন্টের ঝাউবাগানের এ ঘটনায় নিহতরা ইয়াবা কারবারি। নিহতদের মধ্যে একজন হলো কক্সবাজার শহরের

পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আনু প্রধানের ছেলে মোহাম্মদ মাসুম (৩১)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

কক্সবাজার র‌্যাব-১৫-এর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন বলেন, সাগরপথে ইয়াবার একটি চালান আসছে, এমন খবরে ওই স্থানে র‌্যাবের একটি টিম অবস্থান নেয়। উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। এ সময় একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত