মেয়ের একুশতম জন্মদিনে স্মৃতিকাতর আমির খান

আপডেট : ১০ মে ২০১৯, ০৩:৪৯ পিএম

মেয়ে ইরা খানের একুশতম জন্মদিন স্মৃতিকাতর হলেন আমির খান। বিশেষ এই দিনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন পুরোনো একটি ছবি। যেখানে বাবা-মেয়ের অনন্য একটি মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টে ৫৪ বছরের মিস্টার পারফেকশনিস্ট জানালেন, ইরার ৬ বছর বয়সে ছবিটি তোলা।

ছবিতে ট্র্যাডিশনাল পোশাক পরা ছোট্ট ইরা বাবার কোলে বসে আছে। দুই হাতে মেয়ে ধরে আছেন আমির। এই নায়কের লম্বা চুল ও গোঁফ দেখে মনে হয় ‘মঙ্গল পান্ডে’ সিনেমার আগে বা পরে ছবিটি তোলা।

ক্যাপশনে মেয়েকে শুভেচ্ছা জানিয়ে আমির খান লেখেন, “বিশ্বাস হচ্ছে না এত দ্রুত বড় হয়ে গেছো! তুমি সব সময় আমার কাছে ৬ বছরের হয়ে থাকবে। ভালোবাসা তোমাকে।”

আমিরের ইনস্টাগ্রামে ইরাকে খুব একটা দেখা যায় না। এই কারণেও ছবিটি বিশেষ।

প্রথম স্ত্রী রীনা দত্তের ঘরে আমিরের দুই সন্তান। তার মধ্যে ছোট ইরা। আর বড় ছেলের নাম জুনায়েদ খান। রীনার সঙ্গে ছাড়াছাড়ির পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এই ঘরে রয়েছে ছেলে আজাদ রাও খান।

বর্তমানে পরের ছবি ‘লাল সিং চাড্ডা’র জন্য প্রস্তুতি নিচ্ছেন আমির খান। টম হ্যাঙ্কসের ১৯৯৪ সালের হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে নির্মিতব্য এ ছবির জন্য তাকে ২০ কেজি ওজন ঝরাতে হবে। সব ঠিক থাকলে বছরের শেষ দিকে শুটিং ফ্লোরে যাবেন এই নায়ক। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ডিসেম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত