নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১০ মে ২০১৯, ১০:৫৮ পিএম

সাতক্ষীরা শহরের রাজারবাগান কলেজ মোড় এলাকায় নির্মাণাধীন চারতলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম নাজমুল হাসান (২৫)। তিনি সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের ওবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের রাজারবাগান কলেজ মোড় এলাকায় গতকাল শুক্রবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন একটি চারতলা ভবনে ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন নির্মাণশ্রমিক নাজমুল। এ সময় তিনি হঠাৎ অসাবধানবশত রাস্তার ওপর পড়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত