মুক্তির প্রথম দিনেই নতুন নায়ক-নায়িকার ছবির আয় ১২ কোটি ছাড়িয়ে

আপডেট : ১১ মে ২০১৯, ০৯:১৪ পিএম

বাংলাদেশে নতুন নায়ক-নায়িকাদের নিয়ে সচরাচর ঝুঁকি নিতে চান না প্রযোজক-পরিচালকরা।  কারণ এখানে প্রতিষ্ঠিত নায়ক-নায়িকা ছাড়া হল বুকিংই হয় না। যদিও নব্বই দশকে এই অবস্থা ভিন্ন রকম ছিল। তখন নতুনদের নিয়েও ঝুঁকি নেওয়া হতো। ছবি ব্যবসাসফলও হতো। সালমান শাহ-মৌসুমীর ‘কেয়ামত থেকে কেয়ামত’ ও নাঈম-শাবনাজ জুটির ‘চাঁদনী’ ছবি তো মাইলফলক হয়ে আছে। সেসময় এ রকম উদাহরণ আরও অনেক আছে। সর্বশেষ বাপ্পি-মাহি জুটির কথাও উল্লেখ করা যায়। কিন্তু সাম্প্রতিক কী এমন ঘটল যে, নতুনদের ছবি মুখ থুবড়ে পড়ছে? কারণ একটাই, নতুনদের যথাযথ গ্রুমিং না করিয়েই ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেওয়া। এ ক্ষেত্রে পাশের দেশ ভারতকে আরও ভালোভাবে অনুসরণ করতে পারে বাংলাদেশ। এই তো গতকাল ভারতে মুক্তি পেয়েছে নতুন নায়ক-নায়িকার ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-২’। আর এই ছবি প্রথম দিনেই আয় করেছে ১২ কোটি টাকা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে এবং তারা সুতারিয়া অভিনীত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন ১২.০৬ কোটি টাকা।

এদিকে ছবিটির আগের সিকুয়াল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ প্রথম দিনে ব্যবসা করেছিল ৭.৫২ কোটি। এ ছবিতেও অভিনয় করেছিলেন নতুন নায়ক-নায়িকা। এদিকে এই ছবিরই নায়ক টাইগার শ্রফের ছবি ‘বাঘী-২’ প্রথম দিনে এর থেকে ভালো ব্যবসা করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত