পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শাসনামলে কেউ ঘরবিহীন আকাশের নিচে থাকবে না। আশ্রয়ণ প্রকল্পের অধীনে সব গরিব ও দুস্থদের ঘর দেওয়া হবে। পর্যায়ক্রমে তারা এই ঘর পাবে। গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ বাড়িতে গৃহ নির্মাণ’ প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের কাজ চলছে। অচিরেই ৪ হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে।
×
