টুঙ্গিপাড়ায় শিশু ধর্ষণের আসামি ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ১২ মে ২০১৯, ০২:৫২ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মিল্টন ফকির (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে শনিবার ভোররাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে গত শুক্রবার রাতে কুমিল্লায় গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণ মামলার আরেক আসামিকে।

টুঙ্গিপাড়া থানার ওসি একেএম এনামুল হক জানিয়েছেন, অভিযুক্ত

           

 মিল্টন ফকিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ইফতার শেষে শিশুটির মা পাশের বাড়িতে পানি আনতে যান। এ সময় শিশুটি উঠানে খেলা করছিল। তখন বাড়িতে অন্য কেউ ছিল না। এ সুযোগে প্রতিবেশী মিল্টন ফকির শিশুটিকে ফুসলিয়ে তাদের নির্মাণাধীন বাড়ির একটি ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়ে। ওইদিনই টুঙ্গিপাড়া থানায় মিল্টন ফকিরের নামে একটি মামলা করেছে শিশুটির পরিবার। তবে তার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত মিল্টন। পরে শনিবার সকালে তাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কুমিল্লায় আরেক যুবক গ্রেপ্তার : কুমিল্লার হোমনায় নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুমন সরকার (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পাশের মেঘনা উপজেলার মুগারচর রাধানগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হোমনা থানা পুলিশ। পুলিশ জানায়, গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এসআই মো. ফারুক ইসলামের নেতৃত্বে মেঘনা উপজেলার মুগারচর রাধানগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার তাকে আদালতে পাঠানোর আগে পুলিশের কাছে সে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে বলে জানিয়েছেন এসআই মো. ফারুক ইসলাম।

উল্লেখ্য, গত ৩ মে সকালে ওই মাদ্রাসাছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি করলে ছাত্রীটিকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায় সুমন। পরে মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানালে ৪ মে রাতে তার বাবা বাদী হয়ে সুমনকে আসামি করে হোমনা থানায় একটি মামলা করেন। সুমনের বিরুদ্ধে থানায় গণধর্ষণ, মাদক ও মারামারিসহ মোট ৮টি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত