শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ১২ মে ২০১৯, ০২:৩৩ পিএম

পটুয়াখালীতে পারিবারিক কলহের জেরে রাবেয়া বেগম (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নে জাউমরা গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী জাহাঙ্গীর কাজীকে আটক করা হয়েছে।

নিহতের মা লাইলি বেগম জানান, রাবেয়ার ছোট ভাই আরিফের বিয়েকে কেন্দ্র করে শনিবার রাতে আরিফের শ্বশুরের পরিবার ও স্বামী জাহাঙ্গীর কাজীর সঙ্গে ফাতেমার বাকবিতণ্ডার এক পর্যায় ধস্তাধস্তি হয়। পরে রাবেয়ার দেবর জসিম তার মা লাইলি বেগমকে ফোন করে জানান রাবেয়া মারা গেছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। রিপোর্ট পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত