বিতর্কে জড়ালেন শাহিদ কাপুর

আপডেট : ১২ মে ২০১৯, ১১:৫৩ পিএম

মুক্তির অপেক্ষায় শাহিদ কাপুর অভিনীত সিনেমা ‘কবীর সিং’। চলছে প্রচারণা, আর তার মাঝেই ছবির হিরো জড়ালেন নতুন বিতর্কে। শাহিদের এক ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। সম্প্রতি শাহিদ কাপুর মুম্বাই এয়ারপোর্টে গিয়েছিলেন। বিমানবন্দরে প্রবেশের আগে গাড়ি থেকে নেমে গাড়ির দরজা বন্ধ না করেই এয়ারপোর্টে ঢোকেন তিনি। ব্যস্ত বিমানবন্দরে গাড়ির খোলা দরজা, যে কারও অসুবিধে করতে পারে, সেদিকে নজরই নেই শাহিদের! আর অভিনেতার এই কা-কে মোবাইলে ক্যামেরাবন্দি করে কেউ একজন ছাড়লেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। তারপর থেকেই শাহিদের এই ভিডিওকে ঘিরে শুরু হয়েছে শোরগোল। এমন প্রশ্নও তুলেছেন অনেকে, এটা বড় তারকা হওয়ার অভ্যাস ছাড়া আর কিছুই নয়! দম্ভে মাটিতে যেন পা পড়ে না তার। কেউ কেউ তো আবার বলছেন, সিনেমা মুক্তির আগে ওটাও বোধহয় একটা পাবলিসিটি স্টান্ট! আবার কেউ কেউ এককাঠি এগিয়ে বলছেন- কবীর সিংয়ের দাম্ভিক চরিত্র থেকে তিনি বোধহয় বেরোতেই পারেননি!

প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে ‘কবীর সিং’ সিনেমার টিজার। গত বছরের ব্যবসাসফল তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’র রিমেক এটি। সিনেমাটি পরিচালনা করেছেন সন্দীপ ভাঙ্গা। তেলেগু ছবিটির পরিচালকও তিনিই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত