শাহরুখ খান, আমির খান, নাকি সালমান খান, নাকি সাইফ আলী খান; কোন খান সেরা? বলিউডে এই প্রশ্ন পর্দার আড়ালে সবসময় ঘোরাফেরা করে। অভিনেতা হিসেবে কোনো খানকে সেরা বলতে গেলে এই চারজনের ভেতর থেকেই নাম আসার কথা। কিন্তু কারিনা কাপুর সেরা ‘খান’ নির্বাচন করতে গিয়ে চারজনের কারো নামই বলেননি!
কারিনার কাছে সেরা বলিউডের আরেক নামকরা অভিনেতা ইরফান খান। তার সঙ্গে প্রথমবারের মতো ছবি করতে যাচ্ছেন সাইফ পত্নী।
নিউরোড্রোক্রাইন টিউমারের কারণে দীর্ঘদিন অভিনয়ের বাইরে ছিলেন ইরফান। কারিনার বিপক্ষে ‘আংরেজি মিডিয়াম’ দিয়ে কাজে ফিরছেন তিনি।

নতুন ছবি নিয়ে একটি সংবাদ সংস্থার সঙ্গে আলাপকালে কারিনা বলেন, ‘ওহ গড, ছবিটির জন্য আমি এক্সাইটেড। সব খানের সঙ্গে আমি কাজ করেছি। কিন্তু আমার কাছে ইরফানই সম্মানের।’
‘সব খানের মধ্যে কে সবচেয়ে সুন্দর অভিনেতা, এটা বলতে গেলে ইরফানের নামই বলব। কে সেরা এটা নির্বাচন করতে গেলে ইরফানকে টিক চিহ্ন দেব।’
