তারা গ্ল্যামারাস দুনিয়ার ব্যস্ত দম্পতি। নানা ব্যস্ততার মাঝেও পরিবারই যে তাদের কাছে সবার আগে, তা আরও একবার বুঝিয়ে দিলেন নিক-প্রিয়াঙ্কা। গোটা পরিবারকে নিয়ে তারা মা দিবস উদযাপন করলেন।
রোববার সপরিবারে মাদার্স ডে পালন করলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
ইনস্টাগ্রামে শেয়ার করলেন তারই কিছু ছবি ও ভিডিও। সেলিব্রেশনে বাচ্চাদের নিয়ে আনন্দে মাতলেন পিগ্গি চপস। ভাইঝিকে নিয়ে স্ত্রীর আনন্দ করার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নিক। লিখলেন, “এই দুজন আমার হাসি থামতে দেয় না।”
ভাইঝিকে নিয়ে তার ম্যাজিকের ভিডিও শেয়ার করলেন নিক।
আর প্রিয়াঙ্কা গোটা পরিবারের ছবি পোস্ট করে জানান, “সবার আগে পরিবার। আমার মা ও অন্যান্য মায়েরা যারা আমার জীবনে নানাভাবে প্রভাব ফেলেছে, তাদের নিয়ে মাদার্স ডে-র সেলিব্রেশন। আপনার মাকে বলুন, তাকে আপনি ভালোবাসেন, তাকে জড়িয়ে ধরুন। আর ভালোবাসা অনুভব করুন। মা তোমায় মিস করছি।”
ভিডিওটি দেখতে ক্লিক করুন
