জাহালমের কারাবাস

ক্ষতিপূরণ প্রশ্নে রুলের শুনানিতে বাধা নেই

আপডেট : ১৪ মে ২০১৯, ০২:২৫ এএম

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় ‘ভুল’ আসামি জাহালমের তিন বছর কারাবাসের ঘটনায় ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের একটি বেঞ্চে রুল শুনানিকে চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন খারিজ হয়ে গেছে। ওই আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার এ আদেশ দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ।

জাহালমের বিষয়টি উচ্চ আদালতের নজরে আনা আইনজীবী অমিত দাসগুপ্ত জানান, সর্বোচ্চ আদালতের এ আদেশের ফলে হাইকোর্টে রুলের শুনানির কার্যকারিতার ওপর সুপ্রিম কোর্টের চেম্বার আদালত যে স্থগিতাদেশ দিয়েছিল তা কার্যকর

থাকছে না। ফলে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এর শুনানিতে কোনো বাধা রইল না। 

এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুলসহ সব কার্যক্রম গত ২৩ এপ্রিল এক আদেশে স্থগিত করে বিষয়টির ওপর ১৩ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছিল চেম্বার আদালত।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। জাহালমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত