প্রাণী জগতে অনন্য এক বিস্ময় মাকড়সা, তার জাল বোনা নিয়ে রহস্যের শেষ নেই। তথ্যপ্রযুক্তির এই উৎকর্ষের যুগে এসেও মাকড়সা ও তার জাল বোনা নিয়ে চলছে নতুন নতুন গবেষণা ।
বিশ্বে ৪০ হাজারেরও বেশি প্রজাতির মাকড়সা আছে। যুক্তরাষ্ট্রে হাইপটিওটস ক্যাভাটাস নামে এক ধরনের মাকড়সা আছে যাদের জাল বোনার কৌশল ও প্রস্তুতি প্রকৌশলীদেরও হার মানায়। বিশেষ করে মধ্যযুগের প্রকৌশলীদের মতো আত্মবিশ্বাস ও দৃঢ়তা নিয়েই কাজ করতে দেখা যায় তাদের।
ন্যাশনাল জিওগ্রাফি জানায়, হাই-স্পিড ক্যামেরা ব্যবহার করে নতুন এক গবেষণায় জাল বোনার গতি এবং শক্তি সম্পর্কে জানা গেছে অবিশ্বাস্য কিছু তথ্য।
হাইপটিওটস ক্যাভাটাস প্রজাতির ওই মাকড়সার জাল বোনার গতি প্রতি বর্গ সেকেন্ডে ৭৭০ মিটারেরও বেশি। যা নাসার একটি রকেটের গতির চেয়েও প্রায় ২৬ গুণ বেশি।
যুক্তরাষ্ট্রের ওহিওর ইউনিভার্সিটি অব অ্যাকরন পিএইচডি শিক্ষার্থীদের গবেষণায় এমনটা ওঠে এসেছে।
মূলত মাকড়সারা ত্রিভুজ আকৃতির ওয়েব তৈরি করে, এর ওপরে পেট থেকে এক ধরনের রেশম ঢেলে দিয়ে তৈরি করে জাল।
তলপেটে থাকা বিশেষ অঙ্গের সাহায্যে এরা তরল রেশমকে খুব পাতলা সুতোয় পরিণত করে। রেশমের তন্তুকে জোড়া লাগিয়ে টেনে টেনে ওই জালকে আরও বেশি মজবুত করে তোলে।
কিছু কিছু মাকড়সা তাদের জীবদ্দশায় প্রায় আট ধরনের ভিন্ন ভিন্ন রকমের জাল বুনতে পারে।
